spot_img

রাজশাহীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

রাজশাহীতে পুলিশের সঙ্গে মো. শামীম (২১) নামের এক তরুণ ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত শামীম ১০ বছর বয়সী এক শিশুর ধর্ষণ ও হত্যা মামলার সন্দেহভাজন আসামি।

বৃহস্পতিবার (২৫ জুন) দিবাগত রাত ২টায় গোদাগাড়ীর পাকড়ি ইউনিয়নের ললিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শামীম মোহনপুরের বাউটিয়া গ্রামের মৃত শফিকের ছেলে।

রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র ও রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাতে গোদাগাড়ীর কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের একটি দল টহল দিচ্ছিল। এ সময় একদল দুষ্কৃতকারী পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষায় পুলিশও তাদের ওপর গুলি চালায়। এতে একজন গুলিবিদ্ধ হন। আর অন্যরা ভয়ে পালিয়ে যান।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ