spot_img

ভারতে তৈরি টিকা আগস্টেও বাংলাদেশে আসছে না

বৃহস্পতিবার (২৪ জুন) দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, এখনও দেশের ভেতরে ভ্যাক্সিনেশন ড্রাইভ বা টিকাকরণ কর্মসূচীতেই ভারত জোর দিচ্ছে– বিদেশে রফতানিতে নয়।

তার কাছে নির্দিষ্টভাবে জানতে চাওয়া হয়েছিল, কোনও কোনও সংবাদমাধ্যমে রিপোর্ট করা হয়েছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে ভারত হয়তো বাংলাদেশে আবার টিকা রপ্তানি শুরু করবে- এই খবরের সত্যতা কতটুকু?

বেক্সিমেকো ফার্মা ও সেরাম ইনস্টিটিউটের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুসারে বাংলাদেশ আবার কবে থেকে টিকা পাওয়ার আশা করতে পারে, জানতে চাওয়া হয়েছিল সেটাও।

জবাবে মুখপাত্র কিন্তু বাংলাদেশের জন্য আশাব্যঞ্জক কোনও খবর শোনাতে পারেননি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ