spot_img

কঠোর লকডাউন: চিকিৎসা সংক্রান্ত ও জরুরি পণ্যবাহী যানবাহন ছাড়া সব পরিবহন বন্ধ

করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু আশঙ্কাজনকভাবে বাড়তে থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী সোমবার থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশে ‘কঠোর লকডাউন’ জারি থাকবে।

শুক্রবার রাতে প্রধান তথ্য অফিসার সুরথ কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

এ সময় সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে। এর আগে ৩০ জুন পর্যন্ত সাতটি জেলার কঠোর লকডাউন জারি করা হয়।

এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী ব্যতীত সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। অ্যাম্বুলেন্স ও চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে।

জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবেন না।গণমাধ্যম এর আওতা বহির্ভুত থাকবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ