ভাড়াটে বাহিনী ওয়াগনার গ্রুপ ও এর প্রধান ইয়েভজেনি প্রিগোজিনের বিদ্রোহ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কর্তৃত্বের প্রতি চ্যালেঞ্জ ছিল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।
তিনি বলেন, ওয়াগনারের এই বিদ্রোহ পুতিনের কর্তৃত্বে যে ফাটল রয়েছে, তা তুলে ধরেছে।
রোববার (২৫ জুন) আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিবিএস নিউজের টকশো “ফেস দ্য নেশন”-এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, শনিবার (২৪ জুন) ওয়াগনার গ্রুপের যেসব সদস্য বিদ্রোহ করেছিলেন, তাদের ভবিষ্যৎ কী হবে, তা এখনই বলা যাচ্ছে না।











