spot_img

হুথিরা কোথায় থেকে হামলা চালাচ্ছে খুঁজেই পাচ্ছে না সৌদি

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জাজান প্রদেশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এসব হামলা কোথা থেকে চালানো হচ্ছে, সে উৎস খুঁজে পাচ্ছে না দেশটি।

শনিবার (২৫ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ভোরে হঠাৎ চালানো এসব হামলার মুখে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে যাওয়া কয়েকটি ফ্লাইট বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া উদ্ভূত পরিস্থিতির পর দক্ষিণ সৌদি আরবের বাসিন্দাদের সতর্ক থাকার জন্য জরুরি বার্তা এবং সাইরেন বাজানো হয়েছে।

সৌদি আরবের ধারণা যে তাদের তেলের ট্যাংকারে সাম্প্রতিক কিছু হামলার উৎপত্তি ছিল কামারান দ্বীপ থেকে। তবে মার্কিন সামরিক কর্মকর্তারা গত বছরই নিশ্চিত করেছিলেন যে কেবল হুদায়দাহ নয়, বরং নিজেদের নিয়ন্ত্রণাধীন সমগ্র অঞ্চলের যেকোনো স্থান থেকেই হুথিরা হামলা চালাতে সক্ষম।

সৌদি আরব বর্তমানে তাদের তেলবাহী জাহাজে হওয়া হামলাগুলোর প্রকৃত উৎস অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ