spot_img
spot_img

শরীয়াহ আইনে শাস্তির মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হয়: তালেবান

তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, শরীয়াহ আইন মোতাবেক শাস্তি প্রয়োগ করার মাধ্যমেই শান্তি প্রতিষ্ঠা হয়।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তালেবান মুখপাত্র বলেন, আপনি যদি শান্তি চান তাহলে তা শরীয়াহ আইন প্রয়োগের মাধ্যমেই আসতে পারে। তবে কাউকে শাস্তি দেওয়ার পূর্বে ভালো করে তদন্ত করা হবে।

তালেবান মুখপাত্র আরও বলেন, তালেবান শান্তি-সমৃদ্ধির মাধ্যমে অগ্রসর হতে চায়। আমরা ৮০% নিশ্চিত পাঞ্জশিরের অবস্থা আলাপ আলোচনার মাধ্যমে ঠিক হয়ে যাবে। সেখানের অধিকাংশ মানুষ যুদ্ধ চায় না। উপত্যকাটির প্রভাবশালী ব্যক্তি ও নেতৃবৃন্দ বারবার বার্তা পাঠাচ্ছেন যে তারা যুদ্ধ চান না।

তিনি বলেন, শাইখুল হাদীস হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের আমীর। তিনি আফগানিস্তানের নতুন ব্যবস্থার অংশ হবেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ