spot_img

ইমরান খানের খাবারে বিষ মেশানোর আশঙ্কা করছেন তার স্ত্রী বুশরা বিবি

সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি জানিয়েছেন, জেলে তার স্বামীর জীবন হুমকির মুখে। তার আশঙ্কা ইমরান খানের খাবারে বিষ মেশানো হতে পারে। এজন্য তিনি সুপ্রিম কোর্টের কাছে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে গুরুত্বর নোটিশ জাজির আবেদন জানান।

শুক্রবার (২৫ আগস্ট) তিনি এ আবেদন করেন। বিষ প্রয়োগের আশঙ্কার কথা জানিয়ে গত ১৭ আগস্ট পাঞ্জাবের স্বরাষ্ট্র সচিবের কাছে পাঠানো চিঠিতে বোশরা বিবি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ইমরান খানের জীবন হুমকির মুখে আছে। তিনি ইতোমধ্যে দুইবার হামলার শিকার হয়েছেন। যার মধ্যে অস্ত্র হামলাও রয়েছে।

তিনি আরও লিখেছেন, উল্লেখযোগ্য হলো খাবারের মাধ্যমে জেলে তাকে বিষ প্রয়োগ করা হতে পারে। কারণ আগের হামলাকারী ও এর পরিকল্পনাকারীরা এখনো সংখ্যায় অনেক বড় এবং তাদেরকে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেনি।

বুশরা বিবি চিঠিতে অভিযোগ করেছেন, ইমরান খানের সেলে ঘরের রান্না করা খাবার নিতে দেওয়া হচ্ছে না। যা আইন ও তার মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি আরও বলেছেন, ইমরান খান বি ক্যাটাগরির সেলে থাকার অধিকার রাখেন। কিন্তু তাকে এমন সেলে রাখা হয়েছে যেখানে সাধারণ সুযোগ-সুবিধাও নেই। যা জেল কোডের পরিপন্থি।

তিনি অনুরোধ করেছেন ইমরানকে যেন বি ক্যাটাগরির সেলে নেওয়া হয়, ঘরের খাবার খাওয়ার সুযোগ দেওয়া হয় এবং তার ব্যক্তিগত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ