spot_img
spot_img

রাশিয়া ও ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চাই: আফগান তথ্য উপমন্ত্রী

রাশিয়া ও ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে চায় বলে জানিয়েছেন আফগানিস্তানের তথ্য উপমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ।

তিনি বলেন, ইরানের সঙ্গে তালেবানের নেতৃত্বাধীন আফগানিস্তানের অন্তর্বর্তী সরকারের কোনো মতবিরোধ নেই এবং তেহরানের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করতে চায় কাবুল।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) কাবুলে এক সংবাদ সম্মেলনে আফগান সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপমন্ত্রী জবিহউল্লাহ মুজাহিদ এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, তালেবানের নেতৃত্বাধীন সরকার রাশিয়ার সঙ্গে সর্বোচ্চ পর্যায়ের সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায়।

রাশিয়া জাতিসংঘের সঙ্গে মধ্যস্থতা করে তালেবানের ওপর আরোপিত নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ