বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

বিজেপি নেতার বাড়ির সামনে মৃত পচা কুকুর ফেলার হুঁশিয়ারি মমতার

বিজেপি নেতাদের বাড়ির সামনে মৃত পচা কুকুর ফেলার হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) ভবানীপুরে পাল্টা এই হুঁশিয়ারি দেন তৃণমূল নেত্রী। এর আগে তার বাড়ির সামনে বিজেপি নেতার মৃতদেহ নিয়ে যাওয়ার চেষ্টা করায়

এদিন মমতা বলেন, তুমি আমার বাড়ির সামনে ডেডবডি (মরদেহ) নিয়ে চলে যাচ্ছো? তোমার বাড়ির সামনে যদি আমি পাঠিয়ে দিই একটা কুকুরের ডেডবডি? ভাল হবে? মেশিনারি আমার কাছে নেই? এক সেকেন্ড লাগবে। মৃত পচা কুকুর তোমার বাড়ির সামনে ফেলে আসব। তুমি খেতে পারবে না ১০ দিন গন্ধে। বদমাইশি করতে চাইলে কী না করা যায়।”

জানা গেছে, বুধবার (২২ সেপ্টেম্বর) মৃত্যু হয় বিজেপি নেতা তথা মগরাহাট কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী মানস সাহার। বিজেপির অভিযোগ, ভোটগণনার দিন তৃণমূলের পিটুনিতে আহত হয়েছিলেন তিনি। এরপর তার নানা শারীরিক জটিলতা দেখা দেয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মানসবাবুর মরদেহ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করেন বিজেপি নেতারা। নেতৃত্বে ছিলেন নবনিযুক্ত রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। অভিযোগ, তখন কালীঘাট এলাকায় বিজেপি নেতাকর্মীদের ওপর হামলা চালায় পুলিশ। এমনকি ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে পুলিশকর্তা আকাশ মাঘারিয়ার বিরুদ্ধে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ