শনিবার | ৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে আরও ৫৯ জন গ্রেফতার

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

রোববার (২৪ অক্টোবর) ভোর ছয়টা থেকে সোমবার (২৫ অক্টোবর) ভোর ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সোমবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার ৫৯ জনের কাছ থেকে ২৬০ গ্রাম ১১ পুরিয়া হেরোইন, ৪ হাজার ৭০২ পিস ইয়াবা, ৪ কেজি ৮৩৬ গ্রাম ৩৫ পুরিয়া গাঁজা ও ৪ লিটার দেশি মদ জব্দ করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ