spot_img

বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী পাকিস্তান: হাইকমিশনার

বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়নে আগ্রহী।

এ সময় হাইকমিশনার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বার্তার একটি মূল কপি শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশিয়ার দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এক ব্রিফ করে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রণীত বাংলাদেশের পররাষ্ট্রনীতি হলো ‘সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়’।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ