spot_img

৩ মাসের মধ্যে ই-কমার্সে আটকা ২১৪ কোটি টাকা ফেরত দেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

৩ মাসের মধ্যে ই-কমার্সে আটকা ২১৪ কোটি টাকা ক্রেতাদের ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

তিনি বলেন, ই-কমার্স পেমেন্ট গেটওয়েতে ক্রেতাদের আটকে পড়া ২১৪ কোটি টাকা আগামী তিন মাসে ফেরত দেওয়া হবে। এজন্য বাংলাদেশ ব্যাংক কাজ করবে।

সোমবার (২৫ অক্টোবর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, আজকের বৈঠকে নিবন্ধনের জন্য ইউনিক আইডি, সেন্ট্রাল লগ ইন ট্রাকিং সিস্টেম, কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম চালু এবং ১ জুলাই থেকে এ পর্যন্ত স্ক্রো সার্ভিসে আটকে পড়া টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ক সফটওয়্যার বিষয়ে আইসিটি বিভাগ তথ্য জানাবে।

বৈঠকে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এফবিসিসিআই সভাপতি মোঃ জসিমউদদীনসহ প্রমুখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ