spot_img
spot_img

কঙ্গোয় অজানা রোগে ১৬৫ শিশুর মৃত্যু

কঙ্গোয় এক অজানা রোগে প্রায় ১৬৫ শিশুর মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণ পশ্চিম ভাগে এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি।

জানা গেছে, এই অজানা রোগ ও মৃত্যুর মিছিল শুরু হয়েছে আগস্ট মাস থেকে। ১ থেকে ৫ বছরের শিশুরাই বেশি করে আক্রান্ত হচ্ছে এই অজানা রোগে। কুইলু প্রদেশের গুঙ্গু শহরে এই রোগের প্রথম আবির্ভাব হয়।

স্থানীয় আঞ্চলিক স্বাস্থ্য অধিকর্তা জানান, যে শিশু আক্রান্ত হচ্ছে তাদের শরীরে ম্যালেরিয়ার উপসর্গ দেখা যাচ্ছে। ম্যালেরিয়ার পরীক্ষা করলে ইতিবাচক কিছু ফলাফল পাওয়া যাবে। কিন্তু অনেক আক্রান্ত শিশুর পরীক্ষা করেও এই রোগ, বা রোগের সঠিক কারণ শনাক্ত করা যায়নি।

মুকেদি গ্রামীণ কমিউনিটির প্রধান আলানি জাম্বা জানান, মুনেনে এবং কিংজাম্বায় এই রোগে আক্রান্ত হয়ে প্রতি দিনই প্রায় ৪ জন করে শিশু মারা যাচ্ছে। রোগের সঠিক কারণ কি, তা এখনও শনাক্ত হয়নি।

তিনি আরও জানান, খুব শীঘ্রই এই রোগের বিষয়ে গবেষণা শুরু হবে বলে কুইলু প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। তবে সেখানে এখনও পর্যন্ত এই রোগের কোনও রকম প্রতিরোধ ব্যবস্থাও সেভাবে গড়ে ওঠেনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ