spot_img
spot_img

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী জাহাজে আগুন; নিহত ১৪

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী একটি জাহাজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৪ জনের মৃত্যু ও ৩১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) ইস্ট নুসা তেনগারা প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, কুপাং থেকে কালাবাহির দিকে যাচ্ছিলো যাত্রীবাহী নৌযানটি। হঠাৎ তাতে আগুন ধরে যায়। এ সময় আতঙ্কে অনেকেই সাগরে ঝাঁপিয়ে পড়েন। সাহায্য চেয়ে খবর পাঠানো হলে দ্রুত অভিযান শুরু করে স্থানীয় জরুরি বিভাগ।

সংশ্লিষ্টদের ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে এবং পানিতে ডুবে প্রাণহানির ঘটনা ঘটেছে। জাহাজে অগ্নিকাণ্ডের কারণ জানতে এরই মধ্যে শুরু হয়েছে তদন্ত।

সূত্র: ওয়াশিংটন পোস্ট
spot_img
spot_img
spot_img

সর্বশেষ