বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ১১টায় তার উত্তরার ১৪ নং সেক্টরের ১৮ নং সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়। এর আগে তার বাসা ঘিরে অবস্থান নিয়েছিল পুলিশ সদস্যরা।
জানা গেছে মতিউর রহমান আকন্দ অসুস্থ। পুলিশ একটা অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে গেছে।










