বৃহস্পতিবার | ২২ জানুয়ারি | ২০২৬
spot_img

ফিলিস্তিনিদের হত্যায় ‘নতুন ভয়াবহ অস্ত্র’ ব্যবহার করছে ইসরাইল

গাজ্জায় গণহত্যা চালাতে ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে আবারো ‘নতুন ও ভয়াবহ অস্ত্র’ ব্যাবহারের অভিযোগ উঠেছে। গাজ্জার ‘ইন্দোনেশিয়া’ হাসপাতালের চিকিৎসকদের পর এবার এমন দাবি করলেন আল-শিফা হাসপাতালের মহাপরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আহতদের এমন ক্ষত ও জখম এর আগে কখনো দেখা যায়নি। সম্ভবত ইসরায়েল গাজ্জার জনগণের বিরুদ্ধে ‘নতুন মারাত্মক অস্ত্র’ ব্যবহার করছে।

এর আগে, ‘গাজ্জায় ইসরাইলি বাহিনী অস্বাভাবিক অস্ত্র ব্যবহার করছে’ বলে দাবি করেছিলেন ইন্দোনেশিয়া’ হাসপাতালের একজন সিনিয়র চিকিৎসক।

তার মতে, আহতদের শরীর জুড়ে চতুর্থ ডিগ্রি পোড়া ও এমন আঘাত তিনি আগে কখনো দেখেননি। শুধু তাই নয় আহত রোগীদের মৃত্যুর হার ১০০% পৌছে গেছে বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ