নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়নি, বরং এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় হচ্ছে বলে দাবি করেছেন বিএনপি নেতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, ৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, হাসিনারও ফাঁসি হবে।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নি-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ-সমাবেশে তিনি এ কথা বলেন।
উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে হুইপ দুলু বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে এ সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর আগে এই সরকারকে নামানোর কোনো সম্ভাবনা নেই।
এ সময় ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান তিনি।











