spot_img
spot_img

বহিষ্কৃতদের ফেরানোর উদ্যোগ বিএনপির, তবে দলে ফিরছেন না রুমিন ফারহানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হওয়া এবং তাদের সমর্থন দেওয়ার দায়ে বহিষ্কৃত নেতাদের দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। তবে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত সাতজন সংসদ সদস্যের মধ্যে অধিকাংশের দলে ফেরার আলোচনা থাকলেও সেই সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে তিনি তাঁর অবস্থান পরিষ্কার করেন।

তিনি বলেন, অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।

তিনি আরও বলেন, আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, তৃণমূলের বিভক্তি দূর করা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতা মোকাবিলায় দলকে ঐক্যবদ্ধ করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায়:
নির্বাচনে বহিষ্কৃত অন্তত ৭০ জন বিদ্রোহী প্রার্থী এবং তৃণমূলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে পর্যায়ক্রমে দলে ফেরানো হতে পারে।

বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত বাকি ছয়জন সংসদ সদস্য, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হকের দলে ফেরার বিষয়ে আলোচনা চলছে।

এছাড়া সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব, তাইফুল ইসলাম টিপুসহ অর্ধশতাধিক নেতার নামও আলোচনায় রয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, বহিষ্কৃতদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। অপরাধের ধরন ও প্রেক্ষাপট বিবেচনায় আবেদনগুলো গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ