spot_img
spot_img

পলাতক ফ্যাসিস্টরা আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

দল হিসেবে নিষিদ্ধ আওয়ামী লীগের মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। তাদের প্রত্যর্পণ একমাত্র কূটনৈতিক চ্যানেলেই সম্ভব।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিজয় দিবসে কোন কোন পলাতক আসামি প্রত্যর্পণের কথা বলছে। গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে তারা কখনও রাজনীতি করতে পারেনি, এমনকি ফিরেও আসেনি। তারাও কখনও রাজনীতি করতে পারবে না।

তিনি বলেন, এখন তারা প্রত্যাবর্তন করতে পারে কূটনৈতিক চ্যানেলে। ১৬ ডিসেম্বরে কেউ কেউ প্রত্যর্পণ করবে বলে শুনেছি। তারা বিভিন্ন সীমান্তে সীমান্তে ঘোরাঘুরিও করছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো রকম প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

তিনি বলেন, কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালাতে চাইলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় চলমান শ্রমিকদের মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছেন, তাদের সঙ্গে শ্রমিকরা নেই উল্লেখ করে এসব কর্মকাণ্ডে যারা জড়িত তাদের খতিয়ে দেখা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ