spot_img

কুরআন মাজিদের পূর্ণ ৩০ পারা মুখস্ত করলেন ইংলিশ মিডিয়ামের ৩৮ শিক্ষার্থী

পবিত্র কুরআন মাজিদের পূর্ণ ৩০ পারা মুখস্ত করেছে রাজধানীর একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ৩৮ জন শিক্ষার্থী। শিক্ষককদের সুষ্ঠু তদারকির ফলে ইংলিশ মিডিয়ামে পড়েও কুরআনের হাফেজ হয়েছে “লালমাটিয়ার ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুল” শিক্ষার্থীরা। এদের মধ্যে ২৮ জন ছেলে এবং ১০ জন মেয়ে শিক্ষার্থী রয়েছে। ৩৮ জনের মধ্যে ২৫ জন শিক্ষার্থী করোনাকালীন সময়ে মাত্র ২ বছরের সময় সূচিতে হেফজ সম্পন্ন করেছে। অন্যদের মধ্যে কেউ কেউ মাত্র ১ বছরেও সমাপ্ত করেছে হিফজুল কুরআন।

মূলত কেমব্রিজ পাঠক্রম অনুকরণে সেখানকার আরবি ভাষা ও ইসলাম শিক্ষাও সব ক্লাসের আবশ্যিক বিষয়ের অন্তর্ভুক্ত। নিয়মিত ক্লাসের পাশাপাশি আগ্রহী শিক্ষার্থীদের জন্য কুরআন হিফজের ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।

ক্লাসের স্বাভাবিক পড়াশোনা নিশ্চিত করার পাশাপাশি কুরআন হিফজের এই উদ্যোগ নেওয়া হয়। তাই প্রতিদিন ফজর নামাজের পর দুই ঘণ্টা এবং বার্ষিক বিভিন্ন ছুটির সময়কে কাজে লাগিয়েই শিক্ষার্থীগণ কুরআন হিফজ শেষ করেছেন বলে জানিয়েছেন ওয়েটন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক আবদুল্লাহ জামান।

আবদুল্লাহ জামান বলেন, শিক্ষার্থীদের মধ্যে মৌলিক আরবি ও ইসলামী শিক্ষা প্রসারের লক্ষ্য আমাদের দেশে মসজিদভিত্তিক মক্তব ব্যবস্থা একসময় খুবই জনপ্রিয় ছিল। কিন্তু কালের বিবর্তনে শহুরে উচ্চশিক্ষিত পরিবারগুলোতে আগের মতো এর গুরুত্ব এখন নেই। তবে সচেতন মুসলিম মা-বাবারা সব সময় সন্তানের ইসলামের মৌলিক শিক্ষা নিশ্চিত করতে চান। তাই আমরা আগ্রহী শিক্ষার্থীদের জন্য সকাল ৬টা থেকে ৮টা পর্যন্ত কুরআন শিক্ষার ক্লাস চালু করি। নির্দিষ্ট সময় পর এই ক্লাসের হিফজে আগ্রহীদের জন্য হিফজ কোর্স চালু করা হয়।

তিনি বলে, সাধারণত প্রতিদিন সকালে দুই ঘণ্টা, রমজান মাস ও শীতকালীন ছুটির সময়ে এই কোর্সের শিক্ষার্থীরা বেশি সময় হিফজে ব্যয় করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ