এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ৪১ জন নিহতের ঘটনায় ঝালকাঠি থাকায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
শনিবার (২৫ ডিসেম্বর) সকালে গ্রাম পুলিশ মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
ঝালকাঠি থানার ওসি খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ঝালকাঠি থাকায় ওই অপমৃত্যুর মামলাটি দায়ের করেন। এ ঘটনার তদন্ত চলছে।
এর আগে সকালে পুড়ে যাওয়া লঞ্চটি পরিদর্শনে গেছেন তদন্ত কমিটির সদস্যরা। তিন তলা লঞ্চটি এখন ঝালকাঠির দিয়াকুল এলাকায় সুগন্ধা নদীর তীরে ভেড়ানো রয়েছে।
তদন্ত কমিটির সদস্য ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো, নাজমুল আলম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে আমরা পরিদর্শনে এসেছি। এখন পর্যন্ত পরিদর্শনে আছি। ইঞ্জিনরুমসহ পুরো লঞ্চটি দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলছি।










