স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বর্তমানে পুলিশি ব্যবস্থার অনেক পরিবর্তন হয়েছে। ১২ বছর আগে পুলিশের যে অবস্থা ছিল এখন আর সেই অবস্থায় তারা নেই। বর্তমানের পুলিশ সদস্যরা অনেক দক্ষ ও শক্তিশালী। যেকোনও চ্যালেঞ্জ মোকাবিলা করতে তারা সক্ষম।
শনিবার (২৫ ডিসেম্বর) মহান বিজয় দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানীর আফতাবনগরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আগের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখনকার আইনশৃঙ্খলা বাহিনীর বিস্তর তফাৎ। বর্তমানের পুলিশ অনেক শক্তিশালী।
তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা কিভাবে স্বাধীনতা পেয়েছি—এখন তা বিশ্বের সবারই জানা। স্বাধীনতা পরবর্তী সাড়ে তিন বছরে দেশকে শূন্য থেকে দাঁড় করানোর চেষ্টা করেন তিনি। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার করতে পেরেছি। অনেকের রায় কার্যকর হয়েছে আবার অনেকে পালিয়ে আছে। তাদের অবস্থান নিশ্চিত করে আমরা এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেব।










