spot_img

গত ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু; শনাক্ত ২৭৫ জন

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে একজন মারা গেছেন। এছাড়াও একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ২৭৫ জন।

শনিবার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত বুলেটিন থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ২ দশমিক ১ শতাংশ। এ নিয়ে দেশে সরকারি হিসেবে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে মোট শনাক্ত হলেন ১৫ লাখ ৮২ হাজার ৯৮৫ জন। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ২৮ হাজার ৫৬ জন।

এছাড়াও ভাইরাসটিতে থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ২২৪ জন, তাদের নিয়ে করোনাতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ১৫ লাখ ৪৭ হাজার ১৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ