spot_img
spot_img

ইসলাম গ্রহণ করলেন আমেরিকার শীর্ষ পাদ্রি

ইসলাম গ্রহণ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের খ্রিষ্টানদের শীর্ষ ধর্মগুরু বা পাদ্রি ফাদার হিলারিয়ান হেইগি। ইসলাম গ্রহণের পর হেইগি নিজের নামকরণ করেছেন আব্দুল লতিফ। যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদমাধ্যম মিডিয়ামের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি হিলারিয়ান হেইগি এক ব্লগ পোস্টে তার ইসলাম গ্রহণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘আমার ইসলাম গ্রহণ মূলত আবারও ইসলামে ফিরে আসার মতো। অনেকটা যেন, আমি আবার নিজ বাড়িতে ফিরে এলাম।’

পবিত্র কুরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়ে হেইগি তার ব্লগ পোস্টে লিখেছেন, ‘যেহেতু আমরা জন্মের আগে একমাত্র আল্লাহরই উপাসনা করতাম এবং তাঁর কাছে আত্মসমর্পণ করতাম তাই এটি সত্যিই আমার কাছে বাড়ি ফেরার মতো।’

২০০৩ সালে ফাদার হিলারিয়ান হেইগি অ্যান্টিওকিয়ান অর্থোডক্স চার্চের আনুগত্য গ্রহণ করেন। পরে ২০১৭ সালে পূর্ব ক্যাথলিক চার্চে যোগদান করেন। তার আগে উইসকনসিনের সেন্ট নাজানিয়ানের হোলি রিজারেকশন মানাস্টেরি থেকে বাইজেন্টাইন ক্যাথলিক যাজক-সন্ন্যাসী হওয়ার বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন।

মুসলিম সম্প্রদায় তাকে উষ্ণ স্বাগত জানিয়েছে উল্লেখে করে হেইগি ওরফে আব্দুল লতিফ বলেন, ‘মুসলিম সম্প্রদায় আমাকে ব্যক্তিগত এবং অনলাইন উভয় ক্ষেত্রেই অবিশ্বাস্য উষ্ণতা এবং আতিথেয়তা দেখিয়েছে। এমন আতিথেয়তা আমি আগে কখনোই দেখিনি।’

spot_img
spot_img
spot_img

সর্বশেষ