রবিবার | ১৪ ডিসেম্বর | ২০২৫

নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিএনপির পদযাত্রা

স্থানীয় নির্বাচনের আগে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করছেন বিএনপির স্থানীয় সাবেক জনপ্রতিনিধিরা।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় এ পদযাত্রা শুরু হয়।

এতে অংশ নেন দেশের বিভিন্ন জেলা-উপজেলা-ইউনিয়নের বিএনপি মনোনীত সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মেম্বার এবং পৌরসভা ও সিটি করপোরেশনে সাবেক মেয়র, কাউন্সিলর প্রার্থীরা।

পদযাত্রাটি জাতীয় ঈদগাহ মাঠের গেটে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে, এসময় সৃষ্টি হয় তুমুল বাকবিতণ্ডা। একপর্যায়ে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনে যাওয়ার অনুমতি পান আন্দোলনকারীদের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

এছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন সারা দেশ থেকে আসা বিএনপি মনোনীত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী ও প্রতিনিধিরা।

সমাবেশ থেকে তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনো স্থানীয় সরকার নির্বাচন হতে পারে না। দেশের চলমান সংকট নিরসনে জাতীয় সংসদ নির্বাচনের বিকল্প নেই।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img