spot_img

পদত্যাগের পর নিজের সম্পদের হিসাব দিলেন নাহিদ

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকাকালে ব্যক্তিগত আয়-ব্যয়ের হিসাব দিয়েছেন তথ্য ও সম্প্রচার এবং ডাক ও টেলিযোগযোগ মন্ত্রণালয়ের সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এই হিসাব দেন।

ফেসবুক পোস্টে উপদেষ্টা নাহিদ বলেন, উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না। ২১ আগস্ট উপদেষ্টা পদে দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি। উক্ত অ্যাকাউন্টে ২১ আগস্ট ২০২৪ থেকে ২৬ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি।

তিনি লেখেন, উক্ত হিসাবে ১০ লাখ ৬ হাজার ৮৮৬ টাকা জমা হয়েছে। এরমধ্যে ৯ লাখ ৯৬ হাজার ১৮৮ টাকা উত্তোলন হয়েছে। উল্লেখ্য, সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্ট ছাড়া আমার আর কোনো অ্যাকাউন্ট নেই।

সদ্য সাবেক তথ্য উপদেষ্টা লেখেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালীন, আমার বা আমার পরিবারের কোনো সদস্যের (স্ত্রী/মা/বাবা) নামে বাংলাদেশের কোথাও জমি-ফ্ল্যাট নেই বা আমার ও আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি।

তিনি লেখেন, আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশের হিসাবে ৩৬ হাজার ২৮ টাকা রয়েছে। উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর উনার নিজের নামে বা উনার পরিবারের (স্ত্রী/মা/বাবা) কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি।

তিনি আরও লেখেন, এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট যে কারো সম্পদের স্বচ্ছ হিসাব রয়েছে। প্রয়োজনে উন্মুক্ত করা হবে। তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাইযোগ্য।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ