গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও চার হাজার ৫৬৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬১ লাখ ৪২ হাজার ৯৩০ জনে।
শনিবার (২৬ মার্চ) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়েবসাইটটির তথ্যমতে, গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হিসেবে নতুনকরে শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৮৭ হাজার ৭৩৩ জন। এ নিয়ে মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার ৮২০ জনে।
এছাড়া এসময়ে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ১২ লাখ ৯৪ হাজার ২৩৩ জন। ফলে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪১ কোটি ৪১ লাখ ৭২ হাজার ১৬০ জন।











