spot_img

ঢাবির ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে দ্বন্দ্বে পিটিয়ে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে বিরোধে মাসুদ (৪০) নামে এক মাদকসেবীকে পিটিয়ে হত্যা করেছে রাসেল (৩৫) নামে আরেক মাদকসেবী। ঘটনায় অভিযুক্ত রাসেলকে আটক করা হয়েছে।

আজ শনিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের পাশে রাস্তায় এ ঘটনা ঘটে।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

শাহবাগ থানার এসআই খন্দকার সেলিম শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, নিহত ও অভিযুক্ত দুজনই ছিলেন মাদকসেবী। তারা ভাসমান জীবনযাপন করতেন। যতদূর জেনেছি, ফুটপাতে ঘুমানোর জায়গা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। শুক্রবার রাতে এ নিয়ে দুজনের মধ্যে মারামারিও হয়। এর জেরে শনিবার সকালে অভিযুক্ত রাসেল নারকেলের ডাটার লাঠি দিয়ে পিটিয়ে মাসুদকে হত্যা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ