spot_img

বাংলাদেশের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। মহান এই দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ মার্চ) প্রকাশিত এক বিবৃতিতে এ অভিনন্দন জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

বিবৃতিতে মার্কো রুবিও বলেন, ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আমি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই।

তিনি বলেন, এই দিবস উদযাপনটি বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে, যখন অন্তর্বর্তীকালীন সরকার জাতিকে নির্বাচনের জন্য প্রস্তুত করার কাজ করছে যা বাংলাদেশের জনগণকে তাদের এগিয়ে যাওয়ার পথ বেছে নেওয়ার সুযোগ করে দেবে।

তিনি আরও বলেন, একটি উজ্জ্বল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে যাত্রায় যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন করে। আমরা ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক উন্নয়ন এবং আঞ্চলিক নিরাপত্তার উন্নয়নে আমাদের অংশীদারিত্ব অব্যাহত রাখার জন্য উন্মুখ।

পররাষ্ট্রমন্ত্রী রুবিও বলেন, বাংলাদেশের এই বিশেষ দিবস উদযাপন উপলক্ষে আমি বাংলাদেশি জনগণের প্রতি আমার উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের উভয় দেশকে নিরাপদ, শক্তিশালী এবং আরও সমৃদ্ধ করার জন্য একসাথে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ