spot_img
spot_img

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণের ঘটনায় নিহত ৪

পাকিস্তানের করাচি বিশ্ববিদ্যালয়ে বিস্ফোরণে কমপক্ষে চারজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়টির বাণিজ্য বিভাগের সামনে বেলা আড়াইটার দিকে একটি হায়েস মাইক্রো ভ্যানে বিস্ফোরণ ঘটে।

টেলিভিশন ফুটেজে সাদা ভ্যানের ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। ফুটেজে পুলিশ এবং উদ্ধাকারী সংস্থার লোকদেরও দেখা গেছে।

উদ্ধারকারী পরিষেবা এদহি জানিয়েছে, মাসকান চৌরঙ্গির সামনে রাখা হায়েস ভ্যানে সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে।

তবে পুলিশ এখন পর্যন্ত বিস্ফোরণের ধরন সম্পর্কে কিছু জানায়নি।

সূত্র: ডন

spot_img
spot_img
spot_img

সর্বশেষ