spot_img

ওলামা দলের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

বিএনপির পেশাজীবী সংগঠন জাতীয়তাবাদী ওলামা দলের ৫ সদস্য বিশিষ্ট আংশিক কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের কথা জানানো হয়।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক মাওলানা মো. সেলিম রেজা, সদস্য সচিব মাওলানা কাজী আবুল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মাওলানা ক্বারী গোলাম মোস্তফা ও যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. দেলোয়ার হোসেইন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ