spot_img
spot_img

এয়োদশ নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন স্পিকারের কাছে হস্তান্তর ইইউ পর্যবেক্ষক মিশনের

বাংলাদেশের এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন ও সুপারিশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে উপস্থাপন করেছে।

রোববার (২৬ এপ্রিল) সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন ও সুপারিশগুলো তুলে ধরেন।

ঢাকায় অবস্থিত ইইউ মিশন জানায়, মিশনের চূড়ান্ত প্রতিবেদনটি বাংলাদেশের ৬৪টি প্রশাসনিক জেলায় দীর্ঘমেয়াদি ও স্বাধীন পর্যবেক্ষণের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে। এতে মোট ১৯টি সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ভবিষ্যৎ নির্বাচনের স্বচ্ছতা, গ্রহণযোগ্যতা ও জবাবদিহিতা আরও জোরদার করার লক্ষ্য নিয়ে তৈরি।

প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস আশা প্রকাশ করেন, এসব সুপারিশ সংসদসহ সংশ্লিষ্ট সব অংশীজন গুরুত্বসহকারে বিবেচনা করবে।

তিনি আরও জানান, এই সুপারিশগুলোর বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের মতে, এই পর্যবেক্ষণ কার্যক্রম বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা মূল্যায়ন এবং ভবিষ্যৎ নির্বাচন আরও উন্নত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ