ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান সফর শেষ করে আবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ফিরে এসেছেন।
রবিবার (২৬ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং চলমান যুদ্ধ নিরসনে তেহরানের কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে তার এই ঝটিকা সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে।
বর্তমানে আরাগচির এই দ্বিতীয় দফার পাকিস্তান সফর এবং পরবর্তী মস্কো যাত্রার পরিকল্পনা আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ নজর কাড়ছে। বিশ্লেষকদের মতে, এসব কূটনৈতিক তৎপরতা বিশ্ব রাজনীতির গতিপথে প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল-জাজিরা











