spot_img
spot_img

আল্লামা বাবুনগরীর ব্যক্তিগত সহকারী মাওলানা ইনামুল হাসান ফারুকী ৯ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে শুক্রবার (২১ মে) রাতে হাটহাজারীর ফতেয়াবাদ এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। সহিংসতার মামলায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (২৬ মে) বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন শুনানি শেষ হলে এ আদেশ দেন। এর আগে পুলিশ তার রিমান্ডের আবেদন জানান।

চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় মাওলানা ইনামুল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছিল। কিন্তু শুনানি শেষে এক মামলায় ৪ দিন এবং অন্য মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ