spot_img
spot_img

ইসরাইলী বাহিনীর দুই ট্যাঙ্কে আক্রমণ করল হামাস

ইহুদিবাদ সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনীর দুটি ট্যাঙ্কে হামলা করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস।

শনিবার (২৫ মে) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের সশস্ত্র শাখা কাসসাম ব্রিগেড দাবি করেছে, তাদের যোদ্ধারা উত্তর গাজ্জার জাবালিয়া শরণার্থী শিবিরে দু’টি ইসরাইলী ট্যাঙ্কে আঘাত করেছে।

টেলিগ্রামের এক বিবৃতিতে কাসসাম ব্রিগেড জানিয়েছে, একটি ট্যাঙ্ক আবু জাতুন স্কুলের পেছনে এবং আরেকটি ক্যাম্পের আল-বুরাই মোড়ে ছিল। পরে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

এদিকে, সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, পশ্চিম সিরিয়ার শহর কুসায়েরের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরাইল। এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হয়েছে। এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে।

সূত্র : আল জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ