ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের জ্যেষ্ঠ নেতা ওসামা হামদান বলেছেন, গাজ্জা থেকে যত দ্রুত সম্ভব ইসরাইলের সেনাদের প্রত্যাহার এবং সকল ধরনের আগ্রাসন বন্ধ করতে হবে।
শনিবার (২৫ মে) আল-জাজিরা আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
ওসামা হামদান বলেন, চলতি মাসের প্রথম দিকে হামাস যুদ্ধবিরতির জন্য কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের দেওয়া একটি প্রস্তাবে রাজি হয়। কিন্তু ইসরাইল এ প্রস্তাবে দ্বিমত পোষণ করে।
ওসামা হামদান আরও বলেন, ইসরাইলের সঙ্গে আমাদের নতুন করে আলোচনার দরকার নেই। কারণ হামাস আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছিল; যা ইসরাইল প্রত্যাখ্যান করেছে। তাই এ আলোচনার অর্থ হলো গাজ্জায় আগ্রাসন চালিয়ে রাখার জন্য ইসরাইলকে আরও সময় দেওয়া।
এদিকে হামাস সাময়িক কোনো যুদ্ধবিরতির প্রস্তাব মানবে না বলে স্পষ্ট জানিয়েছে। তারা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করতে চায়।











