spot_img
spot_img

খাগড়াছড়িতে সাবেক ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি দীঘিনালায় ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার ভোরে উপজেলার দীঘিনালা ইউনিয়নের বড়াদম নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

তিনি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং এলাকার পূর্ণ কিশোর চাকমার ছেলে।

স্থানীয়রা জানায়, অমর জীবন চাকমা গত দুই বছর আগে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপ থেকে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং দিঘিনালা বড়াদম এলাকায় বিয়ে করে নোয়াপাড়া এলাকায় কাঁচা তরকারি বিক্রি করে জীবন চালাতেন।

শনিবার ভোরে কয়েকজন অস্ত্রধারী যুবক তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।

দীঘিনালা থানার ওসি একে.এম পেয়ার আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ