spot_img
spot_img

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় ৭৭ জনের মৃত্যু; আক্রান্ত ১৪ হাজার ০৫৩ জন

মহামারি করোনার প্রভাবে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৭ জন। এ নিয়ে দেশে এ ভাইরাসে মৃত্যু ১৪ হাজার ছাড়িয়ে ১৪,০৫৩ জন হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৪৩৩৪ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৩ হাজার ১৩৮ জন।

শনিবার (২৬ জুন) বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এর আগে, গতকাল শুক্রবার করোনায় মৃত্যু হয় ১০৮ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ হাজার ৮৬৯ জন।

আজ ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৫০ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৩২৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৮ লাখ ৮৫৪ হাজার জন। ২৪ ঘণ্টায় মোট টেস্ট করা হয় ১৯,২৬২ জনের।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ