spot_img
spot_img

পদ্মাসেতু এলাকা থেকে ফের ভারতীয় নাগরিক আটক

বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে শরীয়তপুরে পদ্মা সেতু এলাকা থেকে আরও এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে।

আটককৃত ওই নাগরিকের নাম রূপসা রায় (৪০)।

শুক্রবার রাতে সেনাবাহিনীর ৯৯ কম্পোজিট বিগ্রেডের অধীনে দায়িত্বপ্রাপ্ত ২৮ ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যরা পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে জাজিরা থানায় হস্তান্তর করা হয়।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, ওই ভারতীয় নাগরিক বাংলাদেশে প্রবেশের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি গুজরাটের বাসিন্দা বলে জানা গেছে।

জাজিরা থানায় তার বিরুদ্ধে ১৯৫২ সালের বাংলাদেশ কন্ট্রোল অফ এন্ট্রি অ্যাক্ট আইনে মামলা করা হয়েছে।

এর আগে বুধবার রাতে ওই এলাকা থেকে বিজয় কুমার রায় (৪২) নামে একজন ভারতীয় অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। তিনি ভারতের বিহার রাজ্যের বাসিন্দা। জাজিরা থানায় মামলার পর তাকে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ