সাম্প্রতি সময়ে বন্যায় ক্ষতিগ্রস্থ জেলা গুলোর মধ্যে নেত্রকোনা অন্যতম। বন্যা পরিস্থিতি অবনতির পর থেকে এ অঞ্চলের দূর্গতদের মাঝে হাদিয়া (ত্রাণ) তৎপরতা অব্যাহত রেখেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
রবিবার (২৬ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের পক্ষ থেকে সংগঠনটির কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী’র নেতৃত্বে নেত্রকোনায় দূর্গতদের মাঝে হাদিয়া বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ।
কার্যক্রমটিতে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মুফতী ওয়ালী উল্লাহ, সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, সহকারী দফতর সম্পাদক আলহাজ্ব মোঃ আলাউদ্দিন, সহকারী অর্থ সম্পাদক রাকিবুল ইসলাম সহ নেত্রকোনা জেলা নেতৃবৃন্দ।










