spot_img
spot_img

ওয়াগনারের বিদ্রোহে আমেরিকা জড়িত নয়: রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ায় ভাড়াটে বাহিনী ওয়াগনারের বিদ্রোহের সঙ্গে আমেরিকা জড়িত নয় বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, মস্কোয় মার্কিন রাষ্ট্রদূত লিন ট্রেসি ইঙ্গিত দিয়েছেন, এই বিদ্রোহের সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

সোমবার (২৬ জুন) এক বিবৃতিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এই তথ্য জানিয়েছে। তিনি মূলত মার্কিন রাষ্ট্রদূতের গত শনিবার (২৪ জুন) দেওয়া এক বিবৃতি উদ্ধৃত করে এ কথা বলেছেন।

বিদ্রোহের দ্বিতীয়দিন ট্রেসি বলেছিলেন, ওয়াগনার বাহিনীর বিদ্রোহ রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়।

গত শুক্রবার রাশিয়ার সামরিক নেতৃত্বকে উৎখাতের ডাক দিয়ে সশস্ত্র বিদ্রোহের ঘোষণা দেন ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। এরপর সীমান্তবর্তী দুটি শহর দখলের পর শনিবার (২৪ জুন) দ্রুতগতিতে মস্কোর উদ্দেশে অভিযান শুরু করে ওয়াগনার সেনারা।

তবে শনিবার রাতে বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় মস্কো অভিযান থামাতে সম্মত হন প্রিগোজিন। এর মধ্যদিয়ে ওয়াগনারের ২৪ ঘণ্টার সশস্ত্র বিদ্রোহের অবসান ঘটে। এরপর পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ