spot_img

রুটিন চূড়ান্ত হলে ১৩ দিনে শেষ হবে এসএসসি পরীক্ষা

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচি প্রস্তুত করেছে আন্তঃশিক্ষা বোর্ড। এ ব্যাপারে আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, সময়সূচিতে ১৩ দিনের মধ্যে পরীক্ষা সম্পূর্ণ করার প্রস্তাব করা হয়েছে।

১৫ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর লিখিত পরীক্ষা শেষ করার প্রস্তাব করা হয়। পরীক্ষাগুলো সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বোর্ডের কর্মকর্তারা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে গ্যাপ কমিয়ে স্বল্প সময়ে পরীক্ষা শেষ করতে সূচি তৈরি করা হয়েছে। এখন মন্ত্রণালয় অনুমোদন দিলেই চূড়ান্ত হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ