spot_img
spot_img

কুরআন অবমাননা রোধে আইন প্রণয়ন করতে যাচ্ছে সুইডেন

সুইডেনের রাজধানী স্টকহোমে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআনের অবমাননা এখনো চলমান রয়েছে যা বিশ্বব্যাপী নিন্দার ঝড় তুলেছে। যে কারণে নড়ে চড়ে বসেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তাই এবার কুরআন অবমাননা একটি ঘৃণামূলক কাজ হিসেবে বর্ণনা করে তা রোধে আইন প্রণয়নের পরিকল্পনা করছে দেশটির সরকার।

মঙ্গলবার (২৫ জুলাই) আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফের সাথে এক ফোনালাপে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম এ বিষয়ে জানান।

ফোনালাপে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী দেশটির সাংবিধানিক আইনের বিষয়ে ইঙ্গিত করে জানান, “এ সকল কর্মকান্ডের বিরুদ্ধে সরকারের প্রতিবাদ করার ক্ষমতা খুব সীমিত। তবে আগামীতে কুরআনের প্রতি অবমাননার যেন পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি।”

যদিও এসব কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করেছেন তিনি।

তিনি আরো বলেন, এ ধরনের অগ্রহণযোগ্য আচরণ মোকাবেলায় দেশটির বিচার বিভাগ একটি উদ্যোগ গ্রহনের আলোচনা চালিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, গত সপ্তাহে সুইডেন বসবাসরত ইরাকি নাগরিক সালওয়ান মোমিকা স্টকহোমের একটি মসজিদের বাইরে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ পুড়িয়ে দেয়।

এছাড়াও গত জানুয়ারিতে দেশটির রাজধানী স্টকহোমের তুর্কি দূতাবাসের সামনে কুরআন অবমাননা করেন উগ্রপন্থী রাজনীতিবিদ রাসমুস পালুদান। এসব ঘটনাকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয় মুসলিম বিশ্বজুড়ে। এছাড়াও ইরাকে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে দেশটির সরকার।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ