spot_img
spot_img

বিশ্বে করোনায় প্রাণহানি ৬৪ লাখ ৮২ হাজার ছাড়াল

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৩৯ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬০ কোটি ৩৯ লাখ ৪৩ হাজার ৭৯০ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৬৪ লাখ ৮২ হাজার ২৮৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৭ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৫৩০ জন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ