spot_img
spot_img

বাড়িওয়ালার মেয়েকে ধর্ষণ ; ৯৯৯-এ কল দিলে নদীতে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা পুলিশের

বরিশালে বাড়িওয়ালার মেয়েকে ধর্ষণ করেছে পুলিশ। স্বজনরা ৯৯৯-এ কল দিলে পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ দেন কাওছার।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুরে নগরীর ত্রিশ গোডাউন এলাকায় কীর্তনখোলা নদী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

তিনি বলেন, গত জানুয়ারিতে নগরীর দক্ষিণ আলেকান্দার একটি বাসা ‍ভাড়া নেন কাওছার। পরে বন্ধুর সাথে বাড়িওয়ালার মেয়েকে বিয়ে ঠিক করে দেবেন বলে সম্পর্ক গড়ে তাকে ধর্ষণ করে।

সম্প্রতি মেয়েটি অসুস্থ হয়ে পড়লে কাওছারের বিষয়টি তার পরিবারকে জানান। পরে চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।

ওসি বলেন, বৃহস্পতিবার ত্রিশ গোডাউন এলাকায় কাওছারকে খুঁজে পায় মেয়েটির দুই স্বজন। তারা কাওছারের সঙ্গে কথপোকথনের এক পর্যায়ে ৯৯৯-এ কল দেন। তখন পালানোর চেষ্টায় নদীতে ঝাঁপ দেন কাওছার।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ