spot_img
spot_img

ওলামা বাজার মাদরাসার সাবেক শিক্ষক মাওলানা সামছুল হক কাদিরপুরী ইন্তেকাল করেছেন

এস এম সাইফুল ইসলাম


নোয়াখালী পন্ডিতপুর দারুল উলূম ছিদ্দিকিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফেনী জেলার সোনাগাজী থানার অন্তর্গত দারুল উলুম আল-হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার সাবেক শিক্ষক, মাওলানা সামছুল হক কাদিরপুরী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৭ বছর। ব্যক্তিজীবনে ৬ ছেলে ও ২ মেয়ের জনক ছিলেন মাওলানা কাদিরপুরী।

আজ শুক্রবার (২৬ আগস্ট) বা’দ আসর নোয়াখালীর পন্ডিতপুরে ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুর বিষয়টি ইনসাফকে নিশ্চিত করেছেন মাওলানা সামছুল হক কাদিরপুরীর নাতিন জামাতা মাওলানা ইনামুল হাসান ফারুকী।

তিনি জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতার কারণে রাজধানীর হার্ট ডিজিজ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন। আজ পবিত্র জুমার দিনে মহান রবের ডাকে সাড়া দিয়ে চিরবিদায় নিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, মাওলানা সামছুল হক কাদিরপুরী হুজুর ওলামা বাজার মাদরাসার মাওলানা আবদুল হালীম (রহ.) এর বিশিষ্ট খলিফা ছিলেন। দেশের আনাচে-কানাচে তার অসংখ্য ছাত্র, ভক্ত ও মুরিদান রয়েছে।

মাওলানা ইনামুল হাসান জানান, আগামীকাল শনিবার (২৭ আগস্ট) সকাল ৯ টায় পন্ডিতপুর মাদরাসা মাঠে মাওলানা সামছুল হক কাদিরপুরীর জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।

এ সময় পরিবারের পক্ষ থেকে মাওলানা ইনামুল হাসান ফারুকী দেশবাসীর কাছে তার মাগফিরাতের জন্য দু’আ চেয়েছেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ