spot_img

বিএনপি নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না: কামরুল ইসলাম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি নেতাকর্মীদের মুখে গুম-খুনের অভিযোগ মানায় না। বাংলাদেশের সকল অর্জন ধ্বংস করতে কাজ করছে বিএনপি। এরা হত্যা, গুম, খুন ও সন্ত্রাসের মাধ্যমে বারবার অরাজকতা সৃষ্টি করেছে।

শুক্রবার (২৬ আগস্ট) সাভারে হেমায়েতপুর তেঁতুলঝোড়া ইউনিয়নের আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধ শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলা বলেন, তারেক রহমান ও বাবর ২১ আগস্টের গ্রেনেড হামলার সঙ্গে সরাসরি জড়িত। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তদন্ত চার্জশিটে উঠে এসেছে- জঙ্গিরা তারেক রহমানের সঙ্গে দুইবার হাওয়া ভবনে মিটিং করেছে। ওই বৈঠকে হামলার পরিকল্পনা হয়েছে।

তিনি বলেন, ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ এর খুনিরা একই সূত্রে গাঁথা। খালেদা জিয়া সরকারের প্রত্যক্ষ মদদে সেদিন গ্রেনেড হামলা হয়েছিল। তারা বিরোধীদলীয় নেত্রীর নিরাপত্তার ব্যবস্থা করেনি। সমাবেশেও নিরাপত্তা দেয়নি।

তিনি আরও বলেন, সেদিন আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়নি। ডাক্তাররা হাসপাতালে তালা মেরে চলে গিয়েছিলেন। ওই ঘটনার আলামত পানি দিয়ে মুছে ফেলেছে। বিএনপি সেদিন জজ মিয়া নাটক সাজিয়ে তদন্ত প্রতিবেদন দিয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ