spot_img

পুলিশ বাহিনী এখন সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

পুলিশ বাহিনী এখন সবসময় সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (২৬ আগস্ট) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পুলিশের ভূয়সী প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যখন দুঃসময় আসে তখন পুলিশ ঘুরে দাঁড়ায়। পুলিশ বাহিনী এখন সব সময় সম্মুখ সেনা হিসেবে কাজ করে যাচ্ছেন। সেই জন্য আমরা বোধহয় একটা স্বস্তির জায়গায় এসেছি।

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করে আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুকে হত্যার দিন আমি থমকে গিয়েছিলাম। আমরা হতবাক হয়ে দেখলাম, শুধু বঙ্গবন্ধু নয়, তার পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল। সেখানে বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে পুলিশের একজন এএসআইও শাহাদত বরণ করেছিলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ