বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইয়েমেনে দেড় কোটির বেশি মানুষ খাদ্য সঙ্কটে

ইয়েমেনের দেড় কোটিরও বেশি মানুষ খাবারের অভাবে রয়েছে। যার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি।

রবিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের খাদ্য সংস্থার প্রধান ডেভিড বিয়াসলে সতর্ক করে জানিয়েছেন, অনাহারের দিকে এগিয়ে যাচ্ছে ইয়েমেন। নতুন ফান্ড না এলে দেশটিতে অক্টোবর থেকে লাখ লাখ মানুষকে খাদ্য সহায়তা কমিয়ে দেওয়া হবে।

সংস্থাটির প্রধান ইয়েমেনের মানবিক সংকট নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে বলেছেন, এর আগে ব্শ্বি খাদ্য কর্মসূচিতে (ডব্লিউএফপি) যখন অর্থের অভাব দেখা দিয়েছিল তখন দাতা দেশগুলো এগিয়ে এসেছিল। সে কারণে যুদ্ধ-বিধ্বস্ত ইয়েমেনে আমরা দুর্ভিক্ষ ও বিপর্যয় এড়িয়ে যেতে পেরেছিলাম।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ