বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দায়ে’শের রিংলিডার আবু ওমর নিহত হয়েছে: আফগান সরকার

আফগানিস্তানে দায়েশের রিংলিডার আবু ওমর খোরাসানি নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার।

সূত্রে বরাত দিয়ে আরবি নিউজ চ্যানেল আল-মায়াদিন এ খবর জানিয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় কাবুলে আফগান সরকারের কর্মকর্তারা বলেন, দায়েশের রিংলিডার আবু ওমর খোরাসানি আফগানিস্তানে নিহত হয়েছে। তবে খোরাসানি কবে, কোথায় ও কীভাবে নিহত হয়েছেন সে সম্পর্কে কিছু জানাননি তারা।

গত ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ গ্রহণ করে তালেবান। তারপর থেকে রাজধানী কাবুল ও নানগারহারে দায়েশের হামলা বেড়ে গিয়েছে। বিশেষ করে নানগারহার প্রদেশে গত কয়েকদিনে সাধারণ নাগরিকদের ওপর বেশ কিছু হামলা চালিয়েছে দায়েশ আইএস।

আফগান সরকার বলছে, আফগানিস্তানের জন্য দায়েশ এখন মারাত্মক কোনো হুমকি নয় বরং এই গোষ্ঠীকে শিগগিরই নির্মূল করা হবে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ